বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীর পদত্যাগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ এএম
বিজ্ঞাপন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীর পদত্যাগ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী জনাব খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন