Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সাদা চুলের দুই উপদেষ্টার তালেবানী রাষ্ট্রের পরিকল্পনা

আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ এএম

সাদা চুলের দুই উপদেষ্টার তালেবানী রাষ্ট্রের পরিকল্পনা

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি “প্যারালাল গভর্নমেন্ট” বা ছায়া-শাসন কাঠামো সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন,অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

তিনি বলেন,অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের দুইজন প্রভাবশালী উপদেষ্টা, যাঁদের একজনকে “সাদা চুলের উপদেষ্টা” হিসেবে আখ্যায়িত করেন, তাঁদের ঘনিষ্ঠ নেটওয়ার্কের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অঘোষিত প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ‘পালস টু পলিটিক্স’ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন।

জুলকারনাইন সায়ের বলেন, আমরা সবাই বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করছেন না। হতে পারে তিনি ব্যর্থ হচ্ছেন। কিন্তু তার ওপরেও যেভাবে খোদা বক্সকে সামনে আনা হয়েছে, সেটি বড় প্রশ্ন তৈরি করছে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপরে আর কারও অবস্থান থাকার কথা নয়।

অথচ বাস্তবে খোদা বক্স নামের একজন ব্যক্তিকে সামনে এনে কার্যত স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর একটি অতিরিক্ত স্তর তৈরি করা হয়েছে। “খোদা বক্সকে কেন আনা হচ্ছে, তাঁর দায়িত্ব কী—এগুলো পরিষ্কার নয়।

তিনি দাবি করেন, সরকারের ভেতরে যে একটি হায়ারার্কি বা স্তরবিন্যাস তৈরি হয়েছে, তা মূলত এই ছায়া-শাসন কাঠামোরই অংশ। যেসব ব্যক্তির বিভিন্ন মহলে প্রবেশাধিকার রয়েছে, তারাই এই ব্যবস্থাকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করছে।

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো অবৈধ সীমান্ত পারাপার ও আন্তর্জাতিক যাতায়াতের একটি সংগঠিত নেটওয়ার্ক। সায়ের বলেন, ২০১৮ সালের দিকে একজন ইউটিউবারকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের সীমান্ত দিয়ে পার করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি থাইল্যান্ড হয়ে ফ্রান্সে পৌঁছান।

এই পুরো প্রক্রিয়ায় ভ্রমণ নথি ও পাসপোর্ট ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম হয়েছে। তাঁর দাবি,এই ইউটিউয়ারের এসব কার্যক্রম সরকারের ভেতরে থাকা প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা ছাড়া সম্ভব নয়।

সায়ের বলেন, এই নেটওয়ার্কের লক্ষ্য নাকি দেশের রাষ্ট্রীয় চরিত্রে মৌলিক পরিবর্তন আনা। কিছু নিরাপত্তা ভাবনা, নীতিগত সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক যোগাযোগের ধরনে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশকে একটি চরমপন্থী আদর্শিক পথে ঠেলে দিতে পারে।

এ বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ দাবি করেন। সায়েরের বক্তব্য অনুযায়ী, সাদা চুলের ওই উপদেষ্টা একসময় নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিলকে বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র পথ হতে পারে ‘তালেবানাইজেশন’। তখন এই বক্তব্য অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই আশঙ্কাকে নতুন করে সামনে এনেছে।

আঞ্চলিক ভূরাজনীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে প্রতিবেশী দেশের সঙ্গে একতরফা রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার ফলে বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে সেই দেশের একটি বড় দূরত্ব তৈরি হয়েছে।

তাঁর মতে, এই দূরত্ব ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত—এর প্রভাব দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানের ওপর পড়তে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার