বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১৭ বছরে পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে আনুষ্ঠানিক কাজ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কাছে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা করেন তিনি।
বিমানবন্দর থেকে বাস করেই ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র সংবর্ধনা মঞ্চে যাচ্ছের তারেক রহমান। বাসের সামনে লেখা রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।
এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করে ফ্লাইট।
৩০০ ফিটে বিশেষভাবে নির্মিত মঞ্চে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। এই ভাষণ সরাসরি দেখানোর জন্য ৩০টি বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ৯ শতাধিক মাইক।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-১০২) দেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন। পরে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন, যেখানে সপরিবারে অবস্থান করবেন।
বিজ্ঞাপন