Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ এএম

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যারিস্টার তৌফিকুর রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যারিস্টার তৌফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মো. সানাউল্লাহ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ফরম সংগ্রহের সময় সানাউল্লাহর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ফরম সংগ্রহের কথাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিকুর রহমানকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র দেওয়া হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, তৌফিকুর রহমান নামে যুবলীগের এক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে শুনেছি। তবে ওনার বিরুদ্ধে রায়পুরা থানায় কোনো মামলা নেই। অন্য থানায় মামলা আছে কিনা চেক করে পরে জানাতে হবে।


বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার