Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

হাদি হত্যার মূলহোতা শাহীন চেয়ারম্যান কলকাতা ছেড়ে দুবাইয়ে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম

হাদি হত্যার মূলহোতা শাহীন চেয়ারম্যান কলকাতা ছেড়ে দুবাইয়ে

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতা হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত অভিযুক্ত ‘শাহীন চেয়ারম্যান’ দেশত্যাগ করেছেন বলে দাবি উঠেছে।

সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, হাদি হত্যা মামলার প্রাথমিকভাবে চিহ্নিত অভিযুক্ত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’ গত ২২ ডিসেম্বর ভারতের কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি তার বৈধ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভারত ত্যাগ করেছেন বলে উল্লেখ করা হয়, যার শেষ চারটি সংখ্যা ৯০৪৩ এবং যার মেয়াদ শেষ হবে আগস্ট ২০৩১ সালে।

জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, অত্যন্ত ধূর্ত প্রকৃতির শাহীন আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন এবং সেখান থেকে ইউরোপের কোনো দেশের ভিসা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে আরব আমিরাতের কঠোর অভিবাসন ব্যবস্থার কারণে অন্য কোনো পাসপোর্ট ব্যবহার করে তার পক্ষে দেশটি ত্যাগ করা সহজ হবে না বলেও পোস্টে উল্লেখ করা হয়।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, হাদি হত্যার রহস্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অনতিবিলম্বে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শাহীন আহমেদকে সেখানে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার