Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বিজ্ঞাপন

ঘনকুয়াশার কারণে আজ রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর হতে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এ নির্দেশনা দেয়।

এদিন, সন্ধ্যার নৌ-চলাচলের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনকুয়াশার কারণে রোববার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার