বিজ্ঞাপন
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
বিজ্ঞাপন
আগামীকাল বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
এর আগে গত রোববার সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১টায়। পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় সাড়ে ৩ লাখ খুদে শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।
গত রোববার শুরুর দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার ইংরেজি ও আজ মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবারের বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত হলো।
বিজ্ঞাপন