বিজ্ঞাপন
রাষ্ট্রীয় শোক : সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে কর্মসূচি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
বিজ্ঞাপন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই শোকের দিনগুলোতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামীকালকে সাধারণ ছুটি এবং আগামীকাল থেকে তিনদিন রাষ্ট্রীয় শোক পালন হবে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কালো পতাকার বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এ সংক্রান্ত চিঠি বিকেলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর করবে। এটা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য হবে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন