Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পিছিয়ে গেলো ইবতেদায়ি ও দাখিলের বৃত্তি পরীক্ষা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

পিছিয়ে গেলো ইবতেদায়ি ও দাখিলের বৃত্তি পরীক্ষা

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদরাসা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির চলমান বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা আগামী ২০২৬ খ্রিষ্টাব্দের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদরাসা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, সরকার ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করায় ওই দিনের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এর ফলে ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি ২০২৬ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার