Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রাষ্ট্রীয় শোক : শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করতে হবে যেভাবে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

রাষ্ট্রীয় শোক : শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করতে হবে যেভাবে

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ নিয়ে ফের নির্দেশনা দেয়া হয়েছে। 

এতে বলা হয়েছে বই বিতরণে সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করতে হবে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই শোকের দিনগুলোতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আগামীকালকে সাধারণ ছুটি এবং আগামীকাল থেকে তিনদিন রাষ্ট্রীয় শোক পালন হবে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কালো পতাকার বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এ সংক্রান্ত চিঠি বিকেলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর করবে। এটা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য হবে।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার