বিজ্ঞাপন
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
বিজ্ঞাপন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নন, বরং ঢাকায় আসছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি এ সফরে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব করবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পোস্টে তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার ঢাকায় আসবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন জানায়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন। পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছিলেন এবং তিনি বুধবার বাংলাদেশে পৌঁছাবেন বলেও জানান। তবে পরে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশাপাশি গভীর শোক প্রকাশ করেন ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। তার জানাজায় অংশ নিতে এরই মধ্যে একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির ঢাকায় আসার কথা জানিয়েছে।