Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রাতের মধ্যেই শেষ হবে খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ এএম

রাতের মধ্যেই শেষ হবে খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ চলছে। সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে এ কবর খোঁড়া হচ্ছে। রাতের মধ্যেই কবর খোঁড়ার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জিয়া উদ্যান পরিদর্শনে এসে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একজন আর্কিটেক্টের নকশা অনুযায়ী কবর খোঁড়ার কাজ পরিচালিত হচ্ছে। 


তিনি বলেন, ভবিষ্যতে পুরো এলাকাটি পুনর্গঠন করে কীভাবে সৌন্দর্য বর্ধন করা যায়, সে বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে। 

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার