বিজ্ঞাপন
খালেদা জিয়ার জানাজায় মানতে হবে যেসব নির্দেশনা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ এএম
বিজ্ঞাপন
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিং করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম জানাজায় অংশগ্রহণ এবং দাফন সংক্রান্ত বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিং করেন। জানাজায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু নির্দেশনা দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো হলো:
জানাজার স্থান : জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউ।
সময় : দুপুর ২টা।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন : শহীদ জিয়া মাজার, শেরেবাংলা নগর।
দাফনের সময় : আনুমানিক দুপুর ৩টা ৩০ মিনিট।
বিশেষ সতর্কতা : রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হবে বলে সাধারণ জনগণের জন্য শহীদ জিয়া মাজার প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
নিরাপত্তা নির্দেশনা : জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং তার দল বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
বিজ্ঞাপন