Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভারতীয় ভিসা: নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

ভারতীয় ভিসা: নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

বিজ্ঞাপন

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে।

এদিন দুপুর ১২টায় সাইনআপ খোলা হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলির বুকিং সন্ধ্যা ৬টায় খোলার কথা। আজ ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে মিলবে। তবে, সেক্ষেত্রে বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। এর আগে, আইভ্যাক এক নোটিশে জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে। নতুন সিস্টেমের লিংকটি অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়া যাবে। সব আবেদনকারীকে সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য জারি করা নির্দেশিকাগুলো সাবধানতার সঙ্গে অনুসরণ করার জন্য অনুরোধ করেছে আইভ্যাক। আবেদনকারীদের সাইন-আপ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার জন্য বিকাল সাড়ে ৫টার আগে প্রয়োজনীয় ওয়েব ফাইলগুলো আপলোড করারও পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার