Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ এএম

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘Smart Election Management BD’ অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্রের দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। পাশাপাশি এতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আপডেট এবং ফলাফল জানার সুযোগ থাকছে।

ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও নির্বাচন নিয়ে আগ্রহী যে কেউ সহজেই প্রয়োজনীয় নির্বাচনসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন।

অ্যাপটি একবার ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে। যার মধ্যে, বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ বিভিন্ন তথ্য থাকে।

অ্যাপটি ইনস্টল করে ভোটাররা জন্ম তারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে ভোট কেন্দ্রের ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর, প্রার্থীদের প্রতীকের মতো তথ্য জানতে পারবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার