Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়। এ ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার বিকাল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

সংঘর্ষের ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।’

প্রত্যক্ষদর্শীদের দাবি, আহতের সংখ্যা আরও বেশি এবং অন্তত ২০ জনকে বিভিন্ন সময়ে হাসপাতালে নেওয়া হয়েছে। সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তারা।

সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার