Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন।

আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টায় প্রথমে জাতীয় প্রেস ক্লাব ও পরে ডিআরইউ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

জাকারিয়া কাজল জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন বাংলা টিভি ও যমুনা টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও কর্মজীবনে দৈনিক আজাদ, ইনকিলাব ও অবজারভারে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

বিশিষ্ট সাংবাদিক জাকারিয়া কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। তার মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসক্লাব, ডিআরইউ, ইআরএফ-সহ কয়েকটি সাংবাদিক সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে।

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার