বিজ্ঞাপন
রোজায় সরকারি অফিস চলবে যেভাবে, জানা গেল
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম
বিজ্ঞাপন
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আসন্ন। চাঁদ দেখারভিত্তিতে পবিত্র রমজানের গণনা শুরু হবে ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি। এ মাসে বরাবরের মতো এ বছরও সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হলো: রোববার থেকে বৃহস্পতিবার( সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত), এছাড়া দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
বিজ্ঞাপন