Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা

বিজ্ঞাপন

নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে। 

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।

এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার