Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাড়ল স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

বাড়ল স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দামে বাড়ায় স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

একই সঙ্গে প্রতিটি স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়িয়ে ২১ হাজার টাকা করা হয়েছে।

এদিকে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা (যা শনিবার ছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা)।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার