Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভোটের সময় টাকা বহন করা যাবে? ব্যাখ্যা দিলেন ইসি সচিব

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

ভোটের সময় টাকা বহন করা যাবে? ব্যাখ্যা দিলেন ইসি সচিব

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই।’ তিনি বলেন, ‘সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে এ তথ্য জানান ইসি সচিব।

ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন—এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই।ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যাবে।’

তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, সে বিষয়টি দেখবে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’। আর টাকা যদি অবৈধ হয়, তাহলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার