Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নির্বাচনের আগে কেনো সরে দাঁড়াতে চাইলেন, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ এএম

নির্বাচনের আগে কেনো সরে দাঁড়াতে চাইলেন, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে তিনি বলেছেন, হঠাৎ করে কোনো প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা তৈরি হোক—এটি তিনি চান না। প্রয়োজন হলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করতেও প্রস্তুত আছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা তিনটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নির্বাচনের আগে সরে দাঁড়ানোর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

এ বিষয়ে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) জানতে চাইলে ঢাবি উপাচার্য বলেন, নির্বাচনের আগে আমি আমার অবস্থান পরিস্কার করলাম। এখন নির্বাচনের পর যদি সরে দাঁড়ানোর ঘোষণা দিতাম, তখন সবাই মনে করত তাদের সাথে (নির্বাচিত দলের) আমার শত্রুতা রয়েছে। এখন আমি আমার নিজ বিভাগে ফেরত যেতে চাই। এজন্য নির্বাচনের আগে বিষয়টি ক্লিয়ার করলাম।

এদিকে তার বক্তব্য নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। গতকাল বিকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য পদত্যাগ করছেন—এমন সংবাদ তার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি কেবল নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার