বিজ্ঞাপন
ভোটারদের জন্য যানবাহন নয়: ইসি-র কড়া হুঁশিয়ারি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ এএম
বিজ্ঞাপন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে যে কোনো প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা সমর্থক ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না।
এই নিয়ম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারদের, যারা প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কি না এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন কি না তা তদারকি করবেন। কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিজ্ঞাপন