Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পটুয়াখালী-২: বিপুল ব্যবধানে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

পটুয়াখালী-২: বিপুল ব্যবধানে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের প্রাথমিক ফলাফলে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ চিত্র দেখা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনটির মোট ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৪১,২৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মহিদুল আলাম পেয়েছেন ২৪,৯৯০ ভোট। ফলে প্রাথমিকভাবে প্রায় ১৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষিত অধিকাংশ কেন্দ্রেই জামায়াত প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন, যা তার শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। তবে বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের পর আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নেন।

এখন সব কেন্দ্রের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট প্রার্থী ও ভোটাররা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার