Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঝিনাইদহ-১ আসনে জিতেছেন ধানের শীষের আসাদুজ্জামান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

ঝিনাইদহ-১ আসনে জিতেছেন ধানের শীষের আসাদুজ্জামান

বিজ্ঞাপন

ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জয়ী হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয়ের তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

বেসরকারি ফল অনুযায়ী, আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার