Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভোট গণনার সময় কেন্দ্র দখলের চেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

ভোট গণনার সময় কেন্দ্র দখলের চেষ্টা

বিজ্ঞাপন

রাজশাহী-১ আসনের তানোর উপজেলার মুণ্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় বিএনপি নেতাকর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ সময় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিজিপি ও সেনা সদস্যরা ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। বর্তমানে কেন্দ্রের ভিতরে ভোট গণনা চলছে। বাইরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ওসি মো. শহীদুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোট গণনা চলছে।

এ বিষয়ে মুণ্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, বিষয়টি ভুল হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার