Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিজয়ী হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরলেন নুরুল হক নুর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

বিজয়ী হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরলেন নুরুল হক নুর

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সদ্য বিজয়ী পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর জরুরি কাজে হেলিকপ্টারে ঢাকায় ফিরেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান। তাকে বিদায় জানাতে হেলিপ্যাড মাঠে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সদস্যসচিব জাকির মুন্সিসহ বিএনপি ও গণধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের এক দিন পরেই নুরুল হক নুরের ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবু নাইম জানান, নুরুল হক নুর দলীয় কাজে জরুরিভাবে ঢাকা যেতে হচ্ছে। এ ছাড়া তার ব্যক্তিগত কিছু কাজও আছে। আর নির্বাচনের কারণে দীর্ঘদিন গণঅধিকার পরিষদ দলের কেন্দ্রীয় কার্যক্রম বিঘ্ন ঘটায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার