Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রিকশায় চড়ে শপথ নিতে সংসদ ভবনে হানজালা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

রিকশায় চড়ে শপথ নিতে সংসদ ভবনে হানজালা

বিজ্ঞাপন

রিকশায় চড়ে মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা শপথ নিতে এসেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এ প্রার্থী রিকশা মার্কায় ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার কাছে অল্প ভোটে হারেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। 

বিএনপির নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পান ৬৪ হাজার ৫২৪ ভোট। আসনটিতে মোট ভোটার ছিলেন সোয়া ৩ লাখের বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার