বিজ্ঞাপন
বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ : ডাক পেলেন যারা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট থেকে বিজয়ী প্রার্থীরা। এবার নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পালা। এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।
মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক মেয়র আরিফুল হক
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ফোন পেয়েছেন এহসানুল হক মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শরীফুল আলম
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মো. শরীফুল আলম তার ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এ্যানি
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল
বিএনপির নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক। তার ঘনিষ্ঠ একটি এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে। তবে, তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মন্ত্রী হচ্ছেন মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার এমপি নির্বাচিত হয়েছেন। কায়কোবাদারের ঘনিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করে ববি হাজ্জাজ বলেন, আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়ায় রাখবেন।
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন মো. আসাদুজ্জামান
বিএনপির মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন ঝিনাইদহ-১ আসনে নব নির্বাচিত এমপি ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মো. আসাদুজ্জামান নিজেই ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শপথের ডাক পেলেন পুতুল
মন্ত্রিপরিষদে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন নাটোর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীকন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার নির্বাচনি প্রধান এজেন্ট ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
মন্ত্রিসভায় ডাক পেলেন হাবিবুর রশিদ
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জোনায়েদ সাকি
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। গণসংহতি আন্দোলনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রিসভায় শপথ গ্রহণের ডাক পেলেন নিতাই রায় চৌধুরী
মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন মাগুরা-২ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রিসভায় শপথ গ্রহণের ডাক পেলেন মির্জা আব্বাস
মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান
অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান। সেই তিনি এবার টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এজন্য তিনি ফোন পেয়েছেন। আজ বিকালে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।
বিজ্ঞাপন