Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

বিজ্ঞাপন

বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন-ভাতা কত এবং বেতনের বাইরে তারা কী কী সুযোগ-সুবিধা পান—তা নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা

দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা।

এছাড়া তিনি পান:

* মাসিক বাড়িভাড়া: ১ লাখ টাকা

* দৈনিক ভাতা: ৩ হাজার টাকা

* সরকারি বাসভবন (সজ্জা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় সরকার বহন করে)

মন্ত্রীর বেতন-ভাতা

দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা।

ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং চিফ হুইপও একই পরিমাণ বেতন পান।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা তাদের বেতনের ওপর কোনো কর দেন না।

অতিরিক্ত সুবিধা (মন্ত্রী)

* দৈনিক ভাতা: ২ হাজার টাকা

* নিয়ামক ভাতা: মাসিক ১০ হাজার টাকা

* স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা

* মোবাইল ফোন কেনার জন্য: ৭৫ হাজার টাকা

* সার্বক্ষণিক সরকারি গাড়ি; ঢাকার বাইরে সফরে অতিরিক্ত জিপ (সব খরচ সরকার বহন করে)

* সরকারি খরচে রেল ও বিদেশ ভ্রমণ

* বিনা ভাড়ায় সরকারি বাসভবন (গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ব্যয় সরকার বহন করে)

* সর্বোচ্চ ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র

* সরকারি বাসায় না থাকলে: ৮০ হাজার টাকা বাড়িভাড়া ও সংশ্লিষ্ট সেবা বিল

* বিমান ভ্রমণে ৮ লাখ টাকার বীমা সুবিধা

* সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী

* নিজ ও পরিবারের সদস্যদের ভ্রমণ ব্যয়

* অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণ খরচ

দাপ্তরিক জনবল

* উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব

* সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব

* ক্যাডারের বাইরে থেকে একজন সহকারী একান্ত সচিব

* জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের দুইজন কর্মকর্তা

* একজন জমাদার, একজন আর্দালি

* দুইজন এমএলএসএস

* একজন পাচক বা পিয়ন

প্রতিমন্ত্রীর বেতন-ভাতা

প্রতিমন্ত্রীর মাসিক বেতন ৯২ হাজার টাকা (করমুক্ত)।

অতিরিক্ত সুবিধা

* দৈনিক ভাতা: ১,৫০০ টাকা

* নিয়ামক ভাতা: ৭,৫০০ টাকা

* স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৭ লাখ টাকা

* মোবাইল ফোন কেনার জন্য: ৭৫ হাজার টাকা

* বিনা ভাড়ায় সরকারি বাসভবন (সব রক্ষণাবেক্ষণ ব্যয় সরকার বহন করে)

* সর্বোচ্চ ৪ লাখ টাকা মূল্যের আসবাবপত্র

* সরকারি বাসায় না থাকলে: ৭০ হাজার টাকা বাড়িভাড়া ও সেবা বিল

দাপ্তরিক জনবল

* উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব

* সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব

* ক্যাডারের বাইরে থেকে একজন সহকারী একান্ত সচিব

* দশম গ্রেডের দুইজন কর্মকর্তা

* একজন জমাদার, একজন আর্দালি

* দুইজন এমএলএসএস

* একজন পাচক বা পিয়ন

উপমন্ত্রীর বেতন-ভাতা

উপমন্ত্রীর মাসিক বেতন ৮৬ হাজার ৫০০ টাকা (করমুক্ত)।

অতিরিক্ত সুবিধা

* দৈনিক ভাতা: ১,৫০০ টাকা

* নিয়ামক ভাতা: ৫ হাজার টাকা

* স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৫ লাখ টাকা

* মোবাইল ফোন কেনার জন্য: ৭৫ হাজার টাকা

* বিনা ভাড়ায় সরকারি বাসভবন

* সর্বোচ্চ ৪ লাখ টাকা মূল্যের আসবাবপত্র

* সরকারি বাসায় না থাকলে: ৭০ হাজার টাকা বাড়িভাড়া ও সেবা বিল

দাপ্তরিক জনবল

* সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব

* ক্যাডারের বাইরে থেকে একজন সহকারী একান্ত সচিব

* একজন ব্যক্তিগত সহকারী

* একজন জমাদার ও একজন আর্দালি

* একজন এমএলএসএস

* একজন পাচক বা পিয়ন

এছাড়া যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হওয়ার পাশাপাশি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত, তারা সংসদ সদস্য হিসেবে প্রাপ্য অতিরিক্ত সুযোগ-সুবিধাও ভোগ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার