Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে আগের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে নতুন সরকার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই তথ্য জানান।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে আগের সেই প্রচেষ্টা চলমান থাকবে। ভারতের সঙ্গে আমাদের আরও অনেক ইস্যু রয়েছে, সেসব বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনাও চলবে।’

নতুন সরকারের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ গতিপথ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। এ

খন থেকে মেরুদণ্ড সোজা করে সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা হবে। তবে প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থ হবে সর্বাগ্রে। বিশ্ব এখন থেকে বাংলাদেশকে ভিন্ন চোখে দেখবে।’

এছাড়া বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা জটিলতা নিরসনে মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত দিতে গত নভেম্বরে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

দুই দেশের বন্দিবিনিময় চুক্তির আওতায় পাঠানো সেই চিঠির উত্তর ভারত এখনো দেয়নি। এর আগে ২০২৪ সালেও এ বিষয়ে দুই দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার