Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের সামনে থেকে ৫ নারীসহ ৬ জন আটক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের সামনে থেকে ৫ নারীসহ ৬ জন আটক

বিজ্ঞাপন

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করার অভিযোগে পাঁচজন নারীসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-খোদা বক্স আক্তার (২৬), খাদিজা (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান নিচ্ছিলেন। সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা সরে যেতে রাজি হননি। পরে দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ওসি আরও জানান, আটক ব্যক্তিদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার