Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আপনি আপনার টিম নিয়ে রেডি থাকেন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

আপনি আপনার টিম নিয়ে রেডি থাকেন

বিজ্ঞাপন

শরীয়তপুর-৩ আসনে (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট)  নবনির্বাচিত সংসদ সদস্য ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দারকে উদ্দেশ করে বলেছেন, আপনি আপনার ডাক্তার টিম নিয়ে রেডি থাকেন ভাই। আমার জনগণ কোনোভাবেই যেন অবহেলার শিকার না হয়। পরে কোনো বিপদ হলে আমাকে বলে লাভ নেই কিন্তু।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য হয়ে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করি। আমার উপজেলায় কাজ করা সহজ নয়। তাই কোনো অনিয়ম ও রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। রোগীদের সঙ্গে ভালো আচরণ করে তাদের প্রকৃত চিকিৎসাসেবা বুঝিয়ে দিতে হবে। আর কোনো ডাক্তার অনুপস্থিত থাকতে পারবে না। আপনি সার্বক্ষণিক হাসপাতালের খোঁজখবর নেবেন।

তিনি উপজেলা শিক্ষা অফিসারকে উদ্দেশ করে বলেন, শিক্ষার মান বৃদ্ধি করতেই হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিতে হবে। কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে। মাদক এলাকা থেকে নির্মূল করতে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশারকে নির্দেশ দেন। অন্যদিকে শরীয়তপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রাফসান রাব্বী, ভেদরগঞ্জ উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলের নেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার