Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ

বিজ্ঞাপন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রেহান আসিফ আসাদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি কার্যক্রম শুরু করেন। পরে আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

নবনিযুক্ত উপদেষ্টা রেহান আসিফ বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ধাপে ধাপে ফ্রি কিংবা স্বল্পমূল্যের ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সাইবার নিরাপত্তা জোরদার, ডেটা ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং প্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পেমেন্ট গেটওয়ে–সংক্রান্ত বিদ্যমান জটিলতা দূর করার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার