Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

তারেক রহমান সম্পর্কে আপনার মূল্যায়ন কী? যা বললেন রাষ্ট্রপতি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ এএম

তারেক রহমান সম্পর্কে আপনার মূল্যায়ন কী? যা বললেন রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ, প্রত্যাশা আর রাজনৈতিক পালাবদলের আলোচনার মধ্যেই নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তার কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি শুধু নির্বাচনের পরিবেশ নয়, নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়েও খোলামেলা কথা বলেন। রাষ্ট্রপতির ভাষায়, অল্প সময়ের দেখাতেই তারেক রহমানের মধ্যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলির আভাস মিলেছে—যা তাকে আশাবাদী করেছে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কী—এমন প্রশ্নে রাষ্ট্রপতি বলেন, নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষ যেন এক ধরনের মুক্তি চাইছিল। 

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে প্রশ্ন করা হলে রাষ্ট্রপতি বলেন, তার সঙ্গে খুব অল্প সময় দেখা হয়েছে এবং টুকটাক কিছু কথা হয়েছে। “দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলি উনার মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়,” বলেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, “একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয় দিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে উনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি।”

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, তারেক রহমানের বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। “আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার