Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

বিজ্ঞাপন

দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

২০২৬ সালের জাকাত-ফিতরার নেসাব জানাল জামিয়া রাহমানিয়া

উল্লেখ্য, গত বছরও (১৪৪৬ হিজরি/২০২৫) সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার