Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পরিবেশমন্ত্রী মিন্টুর হটলাইনে ৫ দিনে চাঁদাবাজির ১৬৭ অভিযোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম

পরিবেশমন্ত্রী মিন্টুর হটলাইনে ৫ দিনে চাঁদাবাজির ১৬৭ অভিযোগ

বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ফেনী-৩ আসনের এমপি আবদুল আউয়াল মিন্টুর চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালুর পর ৫ দিনে ১৬৭টি অভিযোগ জমা হয়েছে। তিনি তার নির্বাচনি এলাকা দাগনভূঞা-সোনাগাজীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন ও ওয়েবসাইটে অভিযোগ করার প্রক্রিয়া চালু করেছেন।

ইতোমধ্যে ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে মন্ত্রী লেখেন- আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর। একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটে অভিযোগ করার আহ্বান জানান আবদুল আউয়াল মিন্টু।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট খোলার ঘোষণা দেন আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এমপি হওয়ার পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘ দুই দশক মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলা তার মাধ্যমে পুনরায় মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার