বিজ্ঞাপন
ভূ-কম্পন নিয়ে কলকাতায় হাস্যরস, নেপথ্যে কী?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশে আঘাত হানা একটি ভূমিকম্পের প্রভাবে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে ৫.৪ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাতক্ষীরা জেলায়, যা ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। কম্পনটি প্রায় ১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘরবাড়ি ও বহুতল অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পের ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেক ব্যবহারকারী দীর্ঘস্থায়ী এই কম্পনের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন মজার মিম শেয়ার করছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ভূমিকম্প নিয়ে মজার সব মন্তব্য করে নেটিজেনরা পরিস্থিতিটিকে হালকা করার চেষ্টা করছেন।
সূত্র: এনডিটিভি।
বিজ্ঞাপন