Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার!

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার!

বিজ্ঞাপন

নিউইয়র্কে কথিত এক ‘মব’ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও প্রবাসী সাংবাদিক মনির হায়দারের নাম আলোচনায় এসেছে। তবে ভিডিওটির সত্যতা ও এতে থাকা ব্যক্তির পরিচয় স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন অমি রহমান পিয়াল। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'নিউইয়র্কে বাডাম খেলো ইউনুসের ভাড় মনির হায়দার! আমার খুব কষ্ট হচ্ছে।' এরপর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকার ঘিরে উচ্চস্বরে কথা বলছেন। গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তির গেঞ্জি ছেঁড়া অবস্থায় রয়েছে এবং তাকে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। তবে ভিডিওর দৃশ্য থেকে ঘটনাটির সময়, স্থান বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে সচিবের পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, ২০০১ সালে বিএনপি সরকারের আমলে সিএনজি স্টেশনের জন্য তদবির করে ঢাকার গাবতলী এলাকায় একটি জমি বরাদ্দ নিয়েছিলেন সাংবাদিক মনির হায়দার। এছাড়াও বিশেষ কোটায় উত্তরায় প্লট বরাদ্দও নেন তিনি। নীতি নৈতিকতার ছবক দেওয়া মনির হায়দার এক-এগারোর সময় দুই দুইটি জুট মিলের শেয়ার হোল্ডার হিসেবে পরিচালকের দায়িত্বও পালন করেন। পরে মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেলে জুট মিলের শেয়ার বিক্রি করে দেন পোশাক ব্যবসায়ী এসএম গ্রুপের আনোয়ারুজ্জামানের কাছে। এই আনোয়ারুজ্জামান ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের শ্বশুর।

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে মনির হায়দার প্রশাসনে একটি বিশেষ বলয় গড়ে তুলে বিতর্কিত কিছু ব্যবসায়ী গ্রুপকে নানা অনৈতিক সুবিধা দিয়ে নিজেও ব্যাপক আর্থিক সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে। সচিব নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগ ও পদায়নে প্রভাব বিস্তার করে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে মনির হায়দারের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার