বিজ্ঞাপন
মিন্টো রোডে ইফতারে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম
বিজ্ঞাপন
‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত রাজধানীর মিন্টো রোডে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এই আয়োজন করেন।
বিষয়টি নিশ্চিত করে সদ্য বিদায়ি প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে আরও জানান, সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও তার পরিবার মিন্টো রোডের বাসভবন খালি করে শনিবার একটি ভাড়া করা ফ্ল্যাটে চলে যাচ্ছেন।
ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকাগুলো ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেখানেই থেকেছেন।
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর মন্ত্রিপাড়ায় অবস্থিত বাংলো ছাড়তে শুরু করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অধিকাংশ উপদেষ্টা ইতোমধ্যে বাসা ছেড়ে দিয়েছেন। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ইতোমধ্যে ‘মন্ত্রিপাড়া’র বিভিন্ন বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের পর বরাদ্দ বাসায় উঠবেন তারা।
বিজ্ঞাপন