Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ফ্যামিলি কার্ড নিয়ে মধ্য ও উচ্চবিত্তদের জন্যও সুখবর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

ফ্যামিলি কার্ড নিয়ে মধ্য ও উচ্চবিত্তদের জন্যও সুখবর

বিজ্ঞাপন

দেশের হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছে নবনির্বাচিত সরকার। শুরুতে ছয়টি শ্রেণির নাগরিককে এই কর্মসূচির বাইরে রাখা হলেও পর্যায়ক্রমে সব শ্রেণির মানুষকে এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ভবিষ্যতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলোকেও ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, দেশে ১৮ কোটি মানুষ ধরে প্রতি পরিবারে গড়ে পাঁচজন হিসেবে প্রায় সাড়ে চার কোটি পরিবার রয়েছে। এসব পরিবারের সঠিক তথ্য সংগ্রহে ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। প্রথম দিকে হতদরিদ্র, তারপরে দরিদ্র এবং পরে নিম্নবিত্ত। পরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবে। কার্ড পাওয়াটা সবার অধিকার।

এর আগে, বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার, বাবা ইস্কান্দার মজুমদার ও বড় বোন প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, এই জেলার উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়ার পরিবারের অনেক অবদান রয়েছে। এই জেলার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের টান রয়েছে। যেকোনও সময় তিনি দিনাজপুর আসতে পারেন। এ ছাড়াও তিনি গতকাল শুক্রবার রাতে নবাবগঞ্জের ৭ বছরের শিশু হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার