বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দল বিএনপির প্রথম সারির প্রথম আসনটিতে বসেছেন সংসদ নেতা ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতার পাশের আসনে বসেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপরের আসন পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
পরের আসনগুলোর মধ্যে পর্যায় ক্রমে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন (ডা. এজেডএম জাহিদ হোসেন)।
প্রথম সারির মাঝ আসন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
সংসদ নেতার ঠিক পেছনে দ্বিতীয় সারিতে বসেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার পাশে বসেছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান।
এরপরে পর্যায়ক্রমে বসেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম পিন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শাহজাহান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, একেএম ফজলুল হক মিলন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান প্রতিমন্ত্রী নুরুল হক নূর, শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, হুইপ আশরাফ উদ্দিন নিজান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও হুইপ রুহুল কুদ্দস তালুকদার দুলু প্রমুখ।
বিজ্ঞাপন