Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ত্রয়োদশ সংসদে যা ভিন্ন ও প্রথম

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

ত্রয়োদশ সংসদে যা ভিন্ন ও প্রথম

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ অনেক কারণেই ভিন্ন ও প্রথম। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, উপনেতা থেকে শুরু করে সংসদ সদস্যদের বড় অংশ প্রথমবারের মতো এমপি হয়েছেন। সুতরাং পুরো সংসদে এবার রাজত্ব থাকছে নবীনদের। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রথম সংসদীয় পদ্ধতির সরকারের সময়ে সম্ভবত এমপিদের বড় অংশ ছিলেন নবীন। তবে এবারের মতো হয়তো এতো বেশি সংখ্যক ছিলেন না।

তারেক রহমান প্রথম সংসদ সদস্য এবং সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হয়ে এই সংসদে পা রাখলেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে সাদা শার্ট এবং নীল প্যান্ট পরহিত তারেক রহমান যখন সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করছিলেন তখন সংসদ সদস্যরা তাকে টেবিল চাপড়িয়ে অভিবাদন জানায়। হাস্যোজ্জল তারেক রহমান এসে চারপাশে তাঁকিয়ে নিজের আসনে বসেন।

এই সময়ে ভিভিআইপি লাউঞ্জের প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও কণ্যা জাইমা রহমান দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাতে দেখা যায়।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পা রেখেছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া। প্রয়াত জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকার প্রধান হিসেবে তারেক রহমান আজকে সংসদ পা রাখলেন।

শুধু তাই নয়, রাজধানী ঢাকা-১৭ আসন থেকে তিনি প্রথম সংসদ নির্বাচিত হয়ে সংসদে আসলেন।

প্রথমের তালিকায় আরও আছেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান যিনি ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথম সংসদে এসেছেন। তিনিই তার দলসহ ১১ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদে। বৃহস্পতিবার সংসদের অধিবেশন কক্ষে প্রথম প্রবেশ করে বিরোধী দলের নেতার আসনে বসেন তিনি।

যদি সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকার কর্তৃক বিরোধী দলীয় হিসেবে শফিকুর রহমানের আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে।

এছাড়া ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে ২২৫ জন সদস্য প্রথম সংসদ সদস্য হয়ে অধিবেশনে যোগ দেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার