Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রধানমন্ত্রীকে ১৮০ দিনের যেসব পরিকল্পনা দিলেন আশিক চৌধুরী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

প্রধানমন্ত্রীকে ১৮০ দিনের যেসব পরিকল্পনা দিলেন আশিক চৌধুরী

বিজ্ঞাপন

দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিডা। এতে বলা হয়, তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা এ রোডম্যাপে মোট ২৫টি উদ্যোগ রয়েছে। এর মধ্যে অবকাঠামো, বিনিয়োগ সহায়তা বাড়ানো এবং বিনিয়োগ উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আশিক চৌধুরীর পরিকল্পনায় বন্দর আধুনিকায়ন, চাইনিজ ইকোনমিক জোন বাস্তবায়ন, শিল্পপার্কে প্লট সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের মতো উদ্যোগ রয়েছে। পাশাপাশি বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে একীভূত করা, বাংলাবিজ প্ল্যাটফর্ম চালু এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন প্রণোদনা কর্মসূচি নেওয়ার কথাও জানান পরিকল্পনায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার