Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম

প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়?

বিজ্ঞাপন

ঈদুল ফিতরের পরই যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সেখানে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছার বিনিময়ের অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। 

সরকারপ্রধান যমুনায় এরই মধ্যে দুই দফায় দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এতে দেশি ও বিদেশি কয়েকশ অতিথি অংশগ্রহণ করেছেন।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণভবনকে স্মৃতি জাদুঘর করা হয়। ফলে সেখানে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ আর নেই। এর আগে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে গণভবন ব্যবহার হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে, সেই সরকারের প্রধান উপদেষ্টার জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বাসভবন দেখা হয়েছিল।

তবে সময়ের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়।

বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে দীর্ঘ পথ ও যানজট পেরিয়ে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করছেন। যমুনা থেকে কার্যালয় ও সচিবালয় দুটিরই দূরত্ব কাছাকাছি।

এদিকে গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী কাজ করা হচ্ছে। দগণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘ভেতরের কাজগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবই নিয়মিত রক্ষণাবেক্ষণ। এর সঙ্গে কিছু ছোটোখাটো সংস্কারও করতে হচ্ছে। হাইজিনিক ওয়াশ এবং রং মেইন কাজ। এছাড়া সিলিংয়ের কিছু পুরনো অংশে সমস্যা থাকলে তা ঠিক করা হচ্ছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার