Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মন্ত্রিপরিষদে দায়িত্ব পুনর্বণ্টন

এক মন্ত্রীর দায়িত্ব কমেছে, প্রতিমন্ত্রীর বেড়েছে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম

এক মন্ত্রীর দায়িত্ব কমেছে, প্রতিমন্ত্রীর বেড়েছে

বিজ্ঞাপন

খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের দায়িত্ব কমানো হয়েছে। তার দায়িত্ব কমিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. আব্দুল বারীর দায়িত্ব বেড়েছে। তাকে নতুন করে খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোহাম্মদ আমিন উর রশিদ এত দিন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুনর্বণ্টনের পর এখন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অপর দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এর পর একাধিকবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ২৩ জন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ১০ জন রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার