বিজ্ঞাপন
প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাইমাকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম
বিজ্ঞাপন
২৬ মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজন করা প্রীতি ম্যাচ উপভোগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন। এসময় তার সঙ্গে ছিলেন তার একমাত্র কন্যা জায়মা রহমান।
বিকেল চারটার দিকে তিনি মাঠে প্রবেশ করে সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত লাল-সবুজ দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন। বিশেষ করে সাবেক তারকা কায়সার হামিদ ও সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের সঙ্গে তাকে কিছুটা বেশি সময় নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
এরপর খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। এ সময় পূর্ব গ্যালারিতে উপস্থিত দর্শকেরা হাত নেড়ে তাকে অভিবাদন জানান।
প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণের সময় তার মেয়ে জায়মা ডাগআউটে বসে ছিলেন। পরে প্রধানমন্ত্রী ফিরে এলে জাতীয় সংগীত বাজানো হয়। সবুজ ও লাল দুই দলে ভাগ হওয়ার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনের অনুরোধ জানান। ফটোসেশন শেষে প্রীতি ম্যাচ শুরু হয় এবং প্রধানমন্ত্রী ডাগআউটে বসে খেলা উপভোগ করেন।
বিজ্ঞাপন