Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভারত থেকে পাইপলাইনে দেশে এলো ৫ হাজার টন ডিজেল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম

ভারত থেকে পাইপলাইনে দেশে এলো ৫ হাজার টন ডিজেল

বিজ্ঞাপন

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আবারও দেশে ডিজেল সরবরাহ এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাঠানো পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পাবর্তীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে।

ডিপো সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি দেশে আসে। ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন জানান, নুমালিগড় থেকে পাবর্তীপুর পর্যন্ত ডিজেল পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।

জানা গেছে, এই ডিজেল শুক্রবার সকালে পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির ডিপোগুলোতে সরবরাহ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সুযোগ রয়েছে বাংলাদেশের। এর আওতায় ইতোমধ্যে কয়েক দফায় জ্বালানি এসেছে। এর আগে গত ১১ মার্চ পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছায়। সর্বশেষ চালানসহ মোট সরবরাহ আরও বাড়ল।

এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, আগামী সপ্তাহে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসার কথা রয়েছে।

পাইপলাইনে জ্বালানি আমদানি চালু থাকায় দ্রুত ও কম খরচে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার