বিজ্ঞাপন
চবিতে আবারও কিং কোবরা সাপ উদ্ধার, দৈর্ঘ্য ১২ ফুট
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৪ এএম
বিজ্ঞাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট দৈর্ঘ্যের একটি কিং কোবরা সাপ উদ্ধার করেছে স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সাপ উদ্ধারকারী দলের সদস্যরা।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক্সটেনশন থেকে সাপটি উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) একই বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে ৮ ফুট দৈর্ঘ্যের আরেকটি সাপ উদ্ধার করা হয়।
আরও পড়ুন
সাপ উদ্ধারের বিষয়ে চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার বলেন, আজ বিকাল সাড়ে ৪টার দিকে নাট্যকলা বিভাগ এক্সটেনশন থেকে একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। গবেষণার উদ্দেশ্যে সাপটি আপাতত আমাদের কাছে রাখা হয়েছে। গবেষণার কাজ শেষ হলে সাপটি বনে অবমুক্ত করা হবে।