Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জানালেন প্রতিমন্ত্রী

নতুন নিয়মে সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

নতুন নিয়মে সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা

বিজ্ঞাপন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটায় নিয়োগ হচ্ছে। বাকি ৯৩ শতাংশই নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলামের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ৫ শতাংশ; ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১ শতাংশ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার